ঝাড়গ্রামের কনটেইনমেন্ট জোন গুলি ঘুরে দেখলেন জেলাশাসক
দি নিউজ লায়ন;ঝাড়গ্রাম পৌরসভার ১২,১৪ ও১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা গুলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । ওই এলাকা গুলি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে ওই এলাকার বাসিন্দাদের ।শনিবার সকালে ঝাড়গ্রামের জেলাশাসক জয়সী দাশগুপ্ত ঝাড়গ্রাম পৌরসভা এলাকার কনটেইনমেন্ট জোন গুলি ঘুরে দেখেন।
তার সাথে ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায় ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। জেলাশাসক জয়সী দাশগুপ্ত কনটেইনমেন্ট জোন গুলি ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা তিনি মন দিয়ে শোনেন। তিনি ওই এলাকার বাসিন্দাদের বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা করোনা নিয়ে আতঙ্কিত হবেন না সচেতন হবেন। রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলবেন। প্রশাসন আপনাদের পাশে রয়েছে। যদি আপনাদের কোন প্রয়োজন হয় তাহলে পুলিশ প্রশাসনকে জানাবেন। তারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেবে। কেউ বাড়ি থেকে জরুরি কাছ ছাড়া বের হবেন না। প্রত্যেকে মুখে মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন।

Post a Comment